1. themebikroy@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

চাঁদপুর প্রতিটি পাড়া মহল্লায় মাদকও অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে আন্দোলন গড়তে হবে এসপি

প্রতিনিধি চাঁদপুর জেলা মোঃ রবিউল আলম (রবি)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৮৮ বার পঠিত

চাঁদপুরের কচুয়ায় মাদক ইভটিজিং বাল্যবিবাহ কিশোর গ্যাং অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি পুলিশিং সভায়।

প্রধান অতিথি চাঁদপুর পুলিশ সুপার (এসপি) মোঃ রবিউল হাসান বলেনপ্রত্যেকের পাড়া মহল্লা মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়তে হবে।

আমাদের দেশের মাদকের যে অবস্থা এটা আসলে চতুর্দিকে ছেড়ে গেছে। প্রতিটি জায়গায় মাদকের কমবেশি ছোয়া আছে। সঙ্গ দোষ হচ্ছে একটা খারাপ একটা বিষয়।

আমাদের বর্তমান সমাজের যারা তরুণ রয়েছে তাদেরকে ছোট থেকে কাউন্সিল করতে হবে,আপনাদের ছেলে-মেয়েদেরকে খেয়াল রাখতে হবে।

সে কি লেখাপড়া করছে, নাকি অন্য পথে চলে যাচ্ছে।

আপনাদের ছেলে মেয়েদের কাছে অযথাই মোবাইল ফোন না দেওয়ার জন্য বিরত থাকবেন।

বিশেষ করে স্কুল, মাদ্রাসা, কলেজ, শিক্ষকরা এলাকা ভাগ করে সন্ধ্যার পরে শিক্ষার্থীরা পড়ার টেবিলে আছে কি না তাদের প্রতি নজরদারি রাখতে হবে।

চাঁদপুরে যে কয়টি ডাকাতির ঘটনা হয়, অধিকাংশ গুলো কচুয়াতে হয়।

বিশেষ করে প্রতিটি গ্রামগঞ্জে পাড়া, মহল্লায় কমিউনিটি পুলিশিং কমিটি করে সকল কিছু খেয়াল রাখতে হবে

যারা আপনাদের এলাকায় বড় বড় মাদক ব্যবসায়ী রয়েছে, তাদের নাম তালিকা সহ আমাদের কাছে তথ্য দিবেন, আপনাদের সকল কিছু গোপন রেখে, আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবো।

তিনি মঙ্গলবার বিকেলে কচুয়া থানার চত্বরে কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন।

কচুয়া থানার ওসি মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে ও ওসি তদন্ত রাশেদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর পুলিশিং কমিটির সভাপতি ও পৌর বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন মজুমদার, পৌর বিএনপির সাধারণ স¤পাদক মোঃ আলমগীর হোসেন সেলিম পাটোয়ারীর, কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ তরিকুল ইসলাম তরিক, কচুয়া বাজার ব্যবসায়ী ফখরুল ইসলাম, পৌর জামায়াত ইসলামের আমির শাহ মুহাম্মদ জাকির উল্লাহ শাজলী, কচুয়া মডেল মসজিদের প্রেস ইমাম মাওলানা ফরহাদ হোসাইন প্রমুখ।

এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাজার ব্যবসায়ী সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম