1. themebikroy@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

ভাঙ্গায় এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালো,

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পঠিত

ভাঙ্গার এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালো
দেবর। পরে নগরকান্দা পুলিশের হাতে আটক দেবর ও ভাবি।

প্রবাসে থাকা স্বামীর স্ত্রীকে নিয়ে পালানোর সময ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এক নারী ও তার দেবর নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের যদুরদিয়া গ্রাম থেকে স্থানীয়দের সহায়তায় আটক করে থানা পুলিশের হাতে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার গোপীনাথপুর গ্রামের প্রবাসী সজিব মুন্সির স্ত্রীকে তার আপন ছোট ভাই হৃদয় মুন্সি নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত হৃদয় সম্পর্কে ওই নারীর দেবর।

শনিবার (১ আগস্ট) তারা নগরকান্দা উপজেলার যদুরদিয়া এলাকায় অবস্থান করলে স্থানীয়দের সন্দেহ হলে পুখুরিয়া ব্রিজসংলগ্ন স্থান থেকে তাদের আটক করা হয়। পরে বিষয়টি নগরকান্দা থানায় জানানো হলে অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদের নির্দেশনায় এসআই সনাতনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই নারী ও যুবককে থানায় নিয়ে আসে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা যাচাইয়ের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, “এক নারী ও এক যুবককে থানায় আনা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম