সোনামুখ স্মার্ট একাডেমির সারাদিন
সুমন বিপ্লব
খুলনার ডুমুরিয়া উপজেলার আন্দুলিয়ায় গতকাল সকালে নানা আয়োজনের মধ্য দিয়ে সোনামুখ স্মার্ট একাডেমি’র ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে সকাল ৯টা থেকে সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষকেরা শিক্ষার্থীদের হাতে ফলাফল কার্ড তুলে দেন। পরে একাডেমির প্রিন্সিপাল হুসাইন আহমেদ’র সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় সোনামুখ স্মার্ট একাডেমির পরিচালক ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এ এম কামরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই’র মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না।
তাদের নৈতিক শিক্ষা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চা এবং খেলাধুলার মাধ্যমে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্যদেন শিক্ষক কামরুল গোলদার, বিপুল, রাইহান, যুথি সুলতানা ও রাবেয়া বেগম।
এরপর জুলাই মাসে জন্মগ্রহণকারী শিক্ষার্থীদের জন্মদিনের কেক কেটে উদযাপন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।