1. themebikroy@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

শাহরাস্তিতে এস এস সি সমমান দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশের পর ভোলদিঘী কামিল মাদ্রাসা অধ্যক্ষ বাড়ীতে হামলা,

প্রতিনিধি চাঁদপুর জেলা মোঃ রবিউল আলম (রবি)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৫ বার পঠিত

শাহরাস্তিতে এস এস সি সমমান দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশের পর ভোলদিঘী কামিল মাদ্রাসা অধ্যক্ষ বাড়ীতে হামলা, অভিযুক্ত ৫ শিক্ষাথীকে পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিন্মায় হস্তান্তর।

১০ ই আগষ্ট সোমবার সকালে এসএসসি/দাখিল পরীক্ষা-২০২৬ এর ফলাফল প্রকাশিত হয়। ফলাফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য হতে ১। আবদুল্লাহ আল বাকি (১৭), সাং- নিজ মেহের, ২। আরাফাত হোসেন (১৭), সাং- পদুয়া, ৩। মাহফুজুর রহমান জিহাদ (১৭), সাং- কাজিরকাপ, ৪।নুরুজ্জামান সায়মন (১৭), সাং- পদুয়া, ৫। রায়হান হোসেন (১৭), সাং- পদুয়া, সর্বথানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুরগন দুপুর আনুমানিক ১৩:৪৫ ঘটিকার সময়

শাহরাস্তি থানাধীন পৌরসভা, ৬ নং ওয়ার্ড, কাজিরকাপ গ্রামে অবস্থিত ভোলদীঘি মাদ্রাসার অধ্যক্ষ জনাব মোঃ দেলোয়ার হোসেনের বাড়ির সামনে গিয়ে তাকে ও তার পিতা-মাতাকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং বাড়ি লক্ষ্য করে কয়েকটি ইট নিক্ষেপ করে।

একপর্যায়ে অধ্যক্ষ আসার সাথে সাথে উক্ত ছাত্ররা পালিয়ে যায়। উক্ত সংবাদ প্রাপ্তির পর শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মীর মাহবুবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সংশ্লিষ্ট ০৫ জন শিক্ষার্থীর নাম ঠিকানা সংগ্রহ করে থানায় নিয়ে আসার জন্য তাদের অভিভাবকদের জানানো হয়।

পরবর্তীতে অদ্য রাত অনুমান ২০.৪৫ ঘটিকার দিকে শাহরাস্তি থানা পুলিশ তাদের থানায় এনে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা উক্ত ঘটনার কথা স্বীকার করে। একপর্যায়ে তারা পরীক্ষায় পাশ করে শুধুমাত্র আবেগ কিংবা উত্তেজনার বশবর্তী হয়ে এ কর্মকাণ্ড করে মর্মে জানায় এবং নিজেদের দ্বারা কৃত কাজ বা ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে।

পরবর্তীতে উক্ত শিক্ষার্থীদের অভিভাবকগণ থানায় উপস্থিত হয়ে তারা ভবিষ্যতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হবে না মর্মে আশ্বস্ত করেন এবং এই বিষয়ে শিক্ষার্থীরা অঙ্গীকারনামা প্রদান করে।

এছাড়া থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করিয়া বিরুপ কোন তথ্য না পাওয়ায় মাদ্রাসার অধ্যক্ষ জনাব মোঃ দেলোয়ার হোসেন এর সহিত আলোচনা করিয়া তার উক্ত বিষয়ে আর কোন অভিযোগ নাই মর্মে জানাইলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও সংশোধনের বিবেচনায় নিয়ে প্রথমবারের মতো তাদেরকে অভিভাবকদের জিম্মায় প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম