1. themebikroy@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

শাহরাস্তিতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৯ বার পঠিত

শাহরাস্তিতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়াচৌ এলাকায় যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি…

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়াচৌ এলাকায় ঢাকাগামী ‘আল আরাফা এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় দুই যানবাহনের গতি ছিল বেশি। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জন নিহত এবং ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

এদিকে দুর্ঘটনার কারণে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। অতিরিক্ত গতি, অসাবধানতা কিংবা বেপরোয়া চালনার কারণে দুর্ঘটনাটি ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম