1. themebikroy@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

মনে পড়ে বন্ধু কনকের কথা -সুমন বিপ্লব

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১০ বার পঠিত

মনে পড়ে বন্ধু কনকের কথা
-সুমন বিপ্লব
১৯৮৭ সালে আমি ঢাকায় এসেছিলাম লেখা-লেখি করার জন্য। শিশু একাডেমি থেকে প্রকাশিত মাসিক শিশুতে আমার প্রথম লেখাটি প্রকাশ হয়েছিল। প্রথম পরিচয় হয়েছিল সুজন বুড়ুয়ার সাথে। তিনি তখন শিশু একাডেমিতে চাকরি করতেন। এরপর একে একে অনেক কবি ছড়াকার ও সাহিত্যিকের সাথে আমার পরিচয় হয়ে যায়। ১৯৯০ সালের পরে কোন এক সাহিত্য সভায় পরিচয় হয়েছিল ছড়াকার ও কবি তৌহিদুল ইসলাম কনকের সাথে। কেন জানিনা আমার মতো একজন সাধারন ছেলেকে কনক হৃদয়ে ঠাই দিয়ে দিল। অনুষ্ঠান শেষে ঠিকানা দিল। বাংলা বাজারে তার বইয়ের দোকান। আমির প্রকাশন তার প্রতিষ্ঠানের নাম। যাওয়ার জন্য বলল। আমি তখন ঢাকার গোপীবাগে থাকি। ফুটপাতে তখন আমার
বইয়ের দোকান। বাংলাবাজার থেকে বই কিনে আনে বসে বসে বিক্রি করি। কখনো গুলিস্তান কখনো মতিঝিল কখনো বাংলা মোটর কখনো রামকৃষ্ণ মিশনের সামনে রাস্তার পাশে। তখন জাতীয় পত্রিকায় আমার লেখা প্রকাশ হতে শুরু করেছিল। একদিন হাঁটতে হাঁটতে বাংলাবাজারে কনকের দোকানে গিয়েছিলাম। ঢাকায় বিশেষ করে আমি হেঁটে চলাফেরা করতাম। বাংলাবাজারের ঢুকতেই কনকের আমির প্রকাশন প্রতিষ্ঠান চোখে পড়ল। আন্তরিকতার সাথে অনেক কথা হলো মনে হলো দীর্ঘদিনের আমার আপন কেউ।
গোপীবাগের পাশে একটি লেটার প্রেস ছিল। মালিক একজন কবি নাম সাইদ আকন্দ। তখনও কম্পিউটার আসেনি। সাঈদ ভাইয়ের সাথে কথা হলো “প্রতিভা” একটি ম্যাগাজিন প্রকাশ করব। তিনি অল্প খরচে প্রকাশ করতে রাজি হয়েছিলেন। সে টাকাও তো আমার কাছে ছিল না। আমি কনক কে বলতেই সে জানালো টাকার ব্যবস্থা আমি করে দিব। কয়েকদিন পর কনকের কাছে গেলে সে চার জন লেখকের কাছ থেকে টাকা নিয়ে আমাকে দিল। আমি ছিলাম সম্পাদক, কনক ছিল নির্বাহী সম্পাদক, অন্য তিন জনকে সহ সম্পাদক হিসেবে রেখেছিলাম। যারা কনকের কাছে লেখা ও টাকা দিয়েছিল আমি তাদের কে। কখনো দেখিনি কিন্তু তাদের লেখা আমি পত্রিকায় পড়ি। বাংলাবাজারের আশে পাশে একটি সাহিত্য সভায় আমি গিয়েছি। কনক আমাকে দাওয়াত করেছিলাম। লেখাপড়ার জন্য ঘোষক যখন আমার নাম ডেকে ছিল তখন তাকিয়ে দেখি বেশ কিছু মানুষ আমার দিকে তাকিয়ে আছেন। আমিও তাকিয়ে ছিলাম যারা আমার প্রতিভা ম্যাগাজিনের সহ-সম্পাদক ছিলেন সবাই এসেছিলেন এই সাহিত্য সভা অনুষ্ঠানে। তাদের মধ্যে আফরোজ আক্তার ডেইজী বাসার ঠিকানা দিলেন এবং বাসায় যেতে বললেন। কনক এক কবিকে বিবাহ করল। ভাবির সাথেও পরিচয় এবং আন্তরিকতা সৃষ্টি হল। কনক ও ভাবী মিলে “ঋতু” নামে মাসিক পত্রিকা প্রকাশ করা শুরু করল এক সময়। ১৯৯৪ সালে আমি সিলেট চলে যাই। বন্ধ হয়ে যায় আমাদের দেখা দেখি। ফেসবুকে বদলেতে আমাদের আবারো যোগাযোগ কোন একদিন। ২০২৩ সালের ১১ সেপ্টেম্বরে আমি ৩০ বছর পর সিলেট থেকে বাড়িতে ফিরেছি। মোবাইলে কোন কিছুতে কয়েকদিন কথা হয়েছে। যতদিন যেখানে থাকি না কেন আমাদের সম্পর্ক রয়ে যাবে। আমি আমরণ মনে রাখবো।

সুমন বিপ্লব
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
ড. মঞ্জুশ্রী একাডেমি
খুলনা শাখা
শাহপুর ডুমুরিয়া খুলনা বাংলাদেশ
০১৩১৫৬৫৬১২৫

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম