ভায়োলেন্স
ফকির রাজু
অঝোর ধারা বৃষ্টিতে
সতেজ হচ্ছে আমার ভিতরের আগুন
যেমন করে গাছ-পাতা
তার ধুলো ধুয়ে সতেজ হয়।
পুষ্টি নিয়ে আরও সমৃদ্ধি হয় তাদের শিকড় ।
তেমন করে সমৃদ্ধশালী হচ্ছে আমার দারিদ্রতা
জানান দিচ্ছে আমি মানুষ।
আমার ভিতরের আগুনের সাথে
সতেজ হচ্ছে আমার ক্ষুধা ।
নির্জন রাতে জ্বলা তারার মত
জ্বলছে আমার পেটের ভিতর।
আমি গাছ হতে চেয়েছিলাম
আমি গাছ হতে পারিনি
বৃষ্টি আমার ভিতরের বিদ্রোহ গুলো
বিশুদ্ধ করে তুলেছে
অপমান গুলো এখন বেশি করে লাগে
রাত্রিবেলায় ইঁদুরগুলো জানান দেয়
আমার পেটের অবস্থান।
আমার ভিতরে বিশুদ্ধ সতেজ আগুন
মাত্র এক মুঠো ভাতের জন্য
অবলীলায় ধ্বংস করতে পারে গোটা সভ্যতা।
দুহাতে দুটো পারমাণবিক বোম নিয়ে
উল্লাস করতে পারি, ইঁদুর গুলোর জন্য।
আমি নিঃসংকোচে যুদ্ধবাজ
কোন নেতাকে বলতে পারি।তুমি গাধা ।
তোমার তৈরি করা মিসাইলের দামে
সমৃদ্ধশালী হতে পারে আমাদের শিকড় ।
ফকির রাজু
পৃষ্ঠপোষক
আকবর লুৎফা পাঠাগার
শাহপুর ডুমুরিয়া খুলনা