1. themebikroy@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

অপূর্ণ পূর্ণ ফকির রাজু কবিতা,

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

অপূর্ণ পূর্ণ
ফকির রাজু
ইচ্ছা ছিল একটি উপন্যাস লিখব
কিন্তু একটি গল্প লিখতেও পারেনি।
যা দু একটা কবিতা মত লিখেছি
তাকে ঠিক কবিতা বলে কিনা জানিনা।

জীবনের ৪৫ বছর পার হয়ে গেল
গল্প আর লেখা হলো না

ইচ্ছা ছিল দেশের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় উঠবো
সেখান থেকে ঈগলের মত উড়ে দেখব

৪৫ বছর কেটে গেছে
ইচ্ছে গুলো পাহাড়ের মত কোন পাহাড়ের
তলে চাপা পড়ে আছে।

বহু রাত স্বপ্ন দেখেছি
জনমানবহীন, সভ্যতা হীন, দ্বীপ
ছোট্ট পাতার ঘর, সেখানে শুধু তুমি আর আমি

৪৫ বছর চলে গেল
ঘর থেকে বেরোনই হলো না।

চারপাশে শুধু চিৎকার
হৃদয় পঁচা সভ্যতার গন্ধ।
ধুলো আর স্বার্থের সাথে সহবাস।

অপেক্ষায় আছি
আমি কবে ধুলো হব
বেওয়ারিশ কোন বাতাস
উড়িয়ে নিয়ে যাবে পাহাড়ের চূড়ায়
অথবা নির্জন কোন দ্বীপে।

সেখানে থাকবে ,
স্বপ্ন ভরা কিছু ধুলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম