এডিস মশা নিয়ে ছড়া গান
সুমন বিপ্লব
শোন শোন দেশের মানুষ
শোন যে মন দিয়ে,
বাঙ্গালীরা দিশে সারা
এডিস মশা নিয়ে।
ফুলের টবে রাখবে না কেউ
পানি জমিয়ে আর,
আছে যত ঝোপ ঝাড় দেশে
করিব আমরা ছাপ,
মহান আল্লাহ ডেঙ্গু থেকে
করবেন আমাদের মাপ।
আমরা এখন সবে মিলে
যাব যে এগিয়ে।।ঐ
আমরা যদি স্বদেশ ভূমি
রাখি ভাই পরিস্কার,
কোন খানে ডেঙ্গু মশা
জন্ম নিবে না আর।
এসো এসো দাঁড়াই আমরা
দেশের পাশে গিয়ে।।ঐ