1. robiullalommd@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় রাধিকা মোড়ে অটোরিকশা থেকে চাঁদাবাজি ও সড়ক দখলের অভিযোগ, ভিডিও ধারণকালে সাংবাদিক লাঞ্ছিত,

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৪৩ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় রাধিকা মোড়ে অটোরিকশা থেকে চাঁদাবাজি ও সড়ক দখলের অভিযোগ, ভিডিও ধারণকালে সাংবাদিক লাঞ্ছিত।

মস্ত মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের রাধিকা মোড় বাসস্ট্যান্ড এলাকায় অবৈধভাবে অটোরিকশা থেকে চাঁদা আদায় এবং সড়ক দখল করে ফলের ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। এসব অনিয়মের ভিডিওচিত্র ধারণ করতে গিয়ে মোস্তফা মিয়া নামে এক সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে রাধিকা মোড় বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
সাংবাদিক মোস্তফা মিয়ার অভিযোগ, বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা থেকে অবৈধভাবে চাঁদা আদায় এবং জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে ফলের ব্যবসা পরিচালনার বিষয়টি ভিডিওচিত্র ধারণ করছিলেন তিনি। এ সময় কয়েকজন ব্যক্তি তাঁর কাজে বাধা দেন। একপর্যায়ে তাঁর হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাঁকে লাঞ্ছিত করা হয় এবং বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।
তিনি আরও অভিযোগ করেন, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর ধারণ করা ভিডিওচিত্র মুছে ফেলা হয়। পরে তাঁর মোবাইল ফোন ফেরত দেওয়া হলেও ঘটনার কোনো সুষ্ঠু সমাধান বা ন্যায়বিচার পাননি বলে দাবি করেন তিনি। একপর্যায়ে হতাশ হয়ে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন সাংবাদিক মোস্তফা মিয়া।
এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁর দাবি, রাধিকা মোড় বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা থেকে অবৈধ চাঁদা আদায়, সড়ক দখল করে ব্যবসা পরিচালনা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
স্থানীয় জনসাধারণের চলাচলের পথ দখলমুক্ত করা, অবৈধ চাঁদাবাজি বন্ধ এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের নিয়মিত নজরদারি ও কার্যকর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তিনি।
সাংবাদিক মোস্তফা মিয়ার ভাষ্য, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় যদি এভাবে বাধা, লাঞ্ছনা ও হুমকির মুখে পড়তে হয়, তাহলে সাধারণ মানুষ কীভাবে তাদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলবে? তাই জনস্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জড়িতদের শনাক্ত এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং রাধিকা মোড় বাসস্ট্যান্ডকে অবৈধ দখল ও চাঁদাবাজিমুক্ত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।

রাস্তা দখল করে ফল ব্যবসা চাঁদা আদায়কারী দুজনের ছবি সম্মিলিত করে দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..