1. themebikroy@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

গভীর রাতে ইমামের যৌনাঙ্গ কেটে দিলেন স্ত্রী,,

ফরিদপুর প্রতিনিদি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৮ বার পঠিত

ফরিদপুরের মধুখালী উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক ইমামের যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। মঙ্গলবার (২১ জুলাই) ভোররাতে উপজেলার গাজনা ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত আবু দাউদ (৫০) জামালপুর রেলওয়ে মসজিদের ইমাম। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে স্ত্রী ব্লেড দিয়ে আবু দাউদের যৌনাঙ্গে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখদেব রায় বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে এবং ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম