1. themebikroy@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

চাঁদপুরে রাস্তার পাশে পড়ে ছিল যুবকের মরদেহ

প্রতিনিধি চাঁদপুর জেলা মোঃ রবিউল আলম (রবি)
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২৯ বার পঠিত

চাঁদপুরের মতলব-বাবুরহাট পেন্নাই সড়কের ডাকঘর এলাকায় সড়কের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর আনুমানিক বয়স ৩৫ বছর। আজ সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ডাকঘরের দক্ষিণ দিকে চাঁদপুর সদর উপজেলার ধনপর্দী সীমানার সাদ্দাম ব্রিজের পাশে সড়কের পশ্চিম পাশে এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দেন। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ও পিবিআই এর একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে চাঁদপুরে নিয়ে যায়।

নিহতের পরনে ছিল জিন্সের প্যান্ট ও কালো রঙের টি-শার্ট। সাথে পরিচয় শনাক্তের মতো কোনো কাগজপত্র পাওয়া যায়নি।

শরীফ হোসেন নামের মুন্সীরহাট বাজারের এক বাসিন্দা বলেন, ‘গত রাতে মুন্সীরহাট বাজার বাসস্ট্যান্ডে প্রজেক্টরে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিলাম। তখন লোকটিকে ব্রিজে বসে থাকতে দেখি। জিজ্ঞেস করলে বলেন–তিনি লেবারের কাজ করেন। ঠিকানা জানতে চাইলে কিছু বলেননি।

চাঁদপুর পিবিআইয়ের ইন্সপেক্টর তরুণ কান্তি দে বলেন, নিহতের পরিচয় শনাক্তে দুই হাতের আঙ্গুলের ছাপ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

এদিকে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

 

 

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম