1. themebikroy@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

কারাগারে গুরুতর অসুস্থ দীপু মনি, নেওয়া হলো ঢামেকে,

ঢাকার প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩১ বার পঠিত

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি কারাগারে অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ৬টার দিকে মুন্সিগঞ্জ কারাগার থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

দায়িত্বরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফজলু জানান, সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দীপু মনি। পরে কারা কর্তৃপক্ষের সিদ্ধান্তে দ্রুত তাকে ঢামেকে নেওয়া হয়। বর্তমানে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগে তার চিকিৎসা চলছে।

ডা. দীপু মনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। দলটির সরকার ক্ষমতায় থাকাকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী ও পরে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে যান। তাদের মধ্যে সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী ব্যক্তিরাও ছিলেন। পরবর্তী সময়ে তাদের অনেকেই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম