1. themebikroy@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

শাহরাস্তি মডেল থানা ও সচেতন এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ এবং রেলী অনুষ্ঠিত,

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পঠিত

শাহরাস্তি মডেল থানা ও সচেতন এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ এবং রেলী অনুষ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক উত্তর বাজার মহসিন মার্কেট মাঠে শাহরাস্তি মডেল থানা ও সচেতন এলাকাবাসীর উদ্যোগে একটি মাদকবিরোধী সমাবেশ এবং রেলি অনুষ্ঠিত হয়েছে।

শাহরাস্তি উপজেলা বিএনপির সদস্য আলম মোল্লার সভাপতিত্বে এবএবং
সূচীপাড়া উত্তর ইউনিয়ন যুবদলের সহসভাপতি নুরুল আযম সোহাগের সঞ্চালনায়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) রফিকুল ইসলাম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সদস্য, সূচীপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী, সূচীপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর বেপারী, সাধারণ সম্পাদক আলী হায়দার মজুমদার, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তাফাজ্জল হোসেন মিয়াজি, ৬নং ওয়ার্ড সদস্য, কামরুল হাসান মোল্লা, মাহবুব আলম সেলিম, সূচীপাড়া উত্তর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফাহাদ পাওয়ারী,

সমাবেশে বক্তারা মাদক নির্মূলে পরিবার, সমাজ, জনপ্রতিনিধি, প্রশাসন এবং তরুণ সমাজকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। এসময় বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই। সভায় মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদক প্রতিরোধ এবং মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সুধীজন এবং বিপুলসংখ্যক স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম