1. themebikroy@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

শাহরাস্তিতে থানা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী র‍্যালী।

প্রতিনিধি চাঁদপুর জেলা মোঃ রবিউল আলম (রবি)
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত

শাহরাস্তিতে থানা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী র‍্যালী।

শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান এর নেতৃত্বে অদ্য ০৫/০৯/২৬খ্রিঃ তারিখ ১৫.৩০ ঘটিকা হইতে ১৭.০০ ঘটিকা পর্যন্ত শাহরাস্তি থানাধীন রায়শ্রী দক্ষিণ ইউপিস্থ বেরকি এলাকায় মাদক নির্মূলে মাদক বিরোধী একটি র‍্যালী অনুষ্ঠিত হয়।

উক্ত র‍্যালীতে খিলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ, এসআই(নিঃ) জনাব শেখ রায়হানুল ইসলাম, শাহরাস্তি থানার অন্যান্য আরো পুলিশ সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বমোট ৪০০ হইতে ৫০০ জন অংশগ্রহণ করেন। র‍্যালী শেষে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদক প্রতিরোধ এবং মাদক ব্যবসার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম