1. themebikroy@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

চাঁদপুরের হাজীগঞ্জে সোহেল সরদার (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।📲 01814466386 _01814999269

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ বার পঠিত

চাঁদপুরের হাজীগঞ্জে সোহেল সরদার (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তাকে খুঁজে না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।
নিখোঁজ সোহেল সরদার হাজীগঞ্জ উপজেলার ১২ নম্বর দ্বাদশগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ইছাপুরা সরদারবাড়ি এলাকার বাসিন্দা।

তার বাবার নাম লোকমান সরদার।
পরিবারের সদস্যরা জানান, সোহেল নিখোঁজ হওয়ার পর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এতে পরিবারের সদস্যদের মধ্যে উৎকণ্ঠা আরও বেড়েছে।
নিখোঁজ সোহেলকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

কোনো সহৃদয় ব্যক্তি সোহেল সরদারের সন্ধান পেয়ে থাকলে অথবা তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।📲 01814466386 _01814999269

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম