শাহরাস্তি থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার ১ আসামী গ্রেফতার।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মীর মাহবুবুর রহমান সার্বিক দিক-নির্দেশনায় এসআই(নিঃ) শেখ রায়হানুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা শাহরাস্তি থানাধীন প্রসন্নপুর এলাকায় অভিযান পরিচালনা করিয়া চাঁদপুর এর শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-৩৫, তারিখ- ২৫ জুন, ২০২৬; জি আর নং-১৮০, ধারা।
448/307/323/324/379/354/427/506(2) The Penal Code, 1860; এর এজাহারনামীয় ০১ নং আসামী আনিছুর রহমান (৬০),
পিতা- মৃত সায়েদ আলী, সাং- প্রসন্নপুর (মেহের আলী জমাদ্দার বাড়ী), রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন, থানা- শাহরাস্তি, জেলা -চাঁদপুরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামীকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।