1. themebikroy@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

চাঁদপুর ফরিদগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে দর্শন চাচাতো ভাই গ্রেফতার

প্রতিনিধি চাঁদপুর জেলা মোঃ রবিউল আলম (রবি)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২৭ বার পঠিত

এমন নেক্কা রজনক ঘটনার জন্য শাস্তি কামনা করছি
ফরিদগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণ,চাচাতো ভাই গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে চকোলেট ও আচারের প্রলোভন দেখিয়ে ধ/’র্ষ/ণের অভিযোগ উঠেছে আপন চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। এই ন্যাক্কারজনক ঘটনায় অভিযুক্ত যুবক মো. রাসেলকে (২৬) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের চরনবলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ওই বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী তার চাচাতো ভাইয়ের (রাসেলের ছোট ভাই) সঙ্গে বাড়ির পাশে খেজুর কুড়াতে গিয়েছিল। এসময় ওত পেতে থাকা লম্পট রাসেল কৌশলে তার ছোট ভাইকে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে ওই কিশোরীকে চকোলেট ও আচার কিনে দেওয়ার কথা বলে প্রলুব্ধ করে পাশের একটি ধৈঞ্চা খেতে নিয়ে যায় এবং সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাটি কাউকে না বলার জন্য কিশোরীকে প্রাণনাশের হুমকিও দেয় সে।

বাড়ি ফেরার পর কিশোরীর জামাকাপড়ে কাদা মাটি দেখে মা কারণ জানতে চাইলে সে কান্নায় ভেঙে পড়ে। এসময় কিশোরী তার শারীরিক যন্ত্রণার কথা জানিয়ে রাসেলের কুকীর্তির কথা প্রকাশ করে দেয়। বিষয়টি জানাজানি হলে কিশোরীর বাবা বাড়িতে এসে অভিযুক্ত রাসেলকে জিজ্ঞাসাবাদ করতে গেলে সে উল্টো গালিগালাজ ও ধৃষ্টতা দেখায়। এতে গ্রামবাসী উত্তেজিত হয়ে রাসেলকে ধরে উত্তম-মধ্যম দেয়। পরিস্থিতি বেগতিক দেখে কিশোরীর বাবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আহত অবস্থায় পুলিশ অভিযুক্ত রাসেলকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে হেফাজতে নেয়। পরে এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এরশাদ উল্লাহ জানান, ধ/’র্ষ/ণের অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অপরাধীদের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম