1. themebikroy@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

চাঁদপুরের শাহরাস্তিতে অনলাইন জুয়া খেলার অভিযোগে মো. আলমগীর হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ,

প্রতিনিধি চাঁদপুর জেলা মোঃ রবিউল আলম (রবি)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পঠিত

চাঁদপুরের শাহরাস্তিতে অনলাইন জুয়া খেলার অভিযোগে মো. আলমগীর হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) শাহরাস্তি থানার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী এলাকার মীর বাড়ী জামে মসজিদের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই শমসেদ হোসেন, এএসআই মাহফুজুর রহমানসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় সাইবার অ্যাপের মাধ্যমে মোবাইল ফোনে জুয়া খেলারত অবস্থায় আলমগীর হোসেনকে আটক করা হয়।
এ ঘটনায় ২৬ আগস্ট শাহরাস্তি মডেল থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতার ব্যক্তিকে পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম