শাহরাস্তি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২ শত ৫০ গ্রাম গাঁজা সহ ২ মাদক কারবারি গ্রেফতার
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) আরিফ হোসাইন ও এএসআই(নিঃ) ফারুক আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ থানার একটি চৌকস টিম মাদক উদ্ধার অভিযান ডিউটি করাকালে ২১/০৬/২০২৬ খ্রিঃ তারিখ শাহরাস্তি থানাধীন পৌরসভাস্থ ০৭ নং ওয়ার্ড নিজ মেহের সাকিনে মিদ্দা বাড়ীর পশ্চিম দক্ষিণ পার্শ্বে বাগানের মধ্যে অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ১। আক্তার হোসেন (৩৭), পিতা- মৃত আঃ রশিদ, মাতা- মৃত সাহিদা বেগম, সাং- নিজ মেহের (আহাম্মদ আলী বাড়ী), পৌরসভা ০৭ নং ওয়ার্ড, ২
জসিম উদ্দিন (৪২), পিতা- মৃত আনু মিয়া, মাতা- মরজিনা বেগম,সাং- নিজ মেহের (মিদ্দা বাড়ী), পৌরসভা ০৭ নং ওয়ার্ড, উভয়থানা শাহরাস্তি, জেলা- চাঁদপুরদ্বয়কে তাহাদের নিজ নিজ হেফাজত হইতে (১০০+১৫০)= ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে চাঁদপুর এর শাহরাস্তি মডেলথানার এফআইআর নং-৩১, তারিখ- ২২ জুন, ২০২৬; জি আর নং-১৭৬, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞআদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন।