1. robiullalommd@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের পুনঃসজ্জিত পাঠাগারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে,

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৫৫ বার পঠিত

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের পুনঃসজ্জিত পাঠাগারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঠাগারটির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক।

পরে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু ইউসুফ রূপনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আলমগীর হোসেন।

এ সময় শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী এবং কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..