1. robiullalommd@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

সাতক্ষীরার শ্যামনগরে ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রী আট মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় দুই কিশোর ও এক শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ ও সাইবার আইনে মামলা হয়েছে,

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

সাতক্ষীরার শ্যামনগরে ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রী আট মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় দুই কিশোর ও এক শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ ও সাইবার আইনে মামলা হয়েছে।

শিশুটির নানির করা মামলায় অভিযোগ করা হয়েছে, গোপনে ধারণ করা ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দুই কিশোর তাকে ধর্ষণ করত। পরে প্রাইভেট পড়ানোর সুযোগে এক শিক্ষকও তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে শ্যামনগর থানায় মামলাটি করেন শিশুটির নানি। অভিযুক্ত দুই কিশোরের একজনের বয়স ১৭ বছর, অন্যজনের ১৫। অভিযুক্ত অপরজন গুমানতলী কামিল মাদরাসার সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক নুর আলম (৩৬)।

মামলার এজাহার ও পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, শিশুটির বাবার বাড়ি যশোরের শার্শায়। বাবা-মায়ের বিচ্ছেদের পর সে নানির বাড়িতে থেকে পড়াশোনা করত। তার মা সৌদি আরবে থাকেন।

অভিযোগে বলা হয়েছে, শিশুটির ভাইয়ের সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে যাতায়াত করত ওই দুই কিশোর। একপর্যায়ে গোসলের পর পোশাক পরিবর্তনের সময় গোপনে শিশুটির ভিডিও ধারণ করে তারা। পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, তিন-চার সপ্তাহ আগে প্রাইভেট পড়তে গেলে শিক্ষক নুর আলম জুসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে শিশুটিকে খাওয়ান। এরপর তিনি তাকে ধর্ষণ করেন বলে শিশুটি জানিয়েছে।

সম্প্রতি শিশুটির শারীরিক পরিবর্তন দেখে এক আত্মীয়ের সন্দেহ হয়। পরে গত ১০ অক্টোবর তাকে চিকিৎসকের কাছে নেওয়া হলে পরীক্ষায় আট মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়ে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর তিন আসামিই আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। শিক্ষক নুর আলমের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

গুমানতলী কামিল মাদরাসার সুপার মাওলানা সিরাজুল ইসলাম বলেন, শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে একটি টিম গঠন করা হয়েছে। পাশাপাশি সোমবার তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম বলেন, শিশুটির নানি তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। বিষয়টি জানার পর অভিযুক্ত ব্যক্তিরা আত্মগোপনে গেছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..