1. themebikroy@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার,

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার

সাব্বির আহমেদ,
মাদারীপুর জেলা প্রতিনিধি।

নিখোঁজের একদিন পর মাদারীপুরের ডাসার উপজেলার একটি বিল থেকে রুদ্র দাস (৪৫) নামে বাকপ্রতিবন্ধী এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে ডাসার উপজেলার খিলগ্রামের ডাইয়ার বিলের পানি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রুদ্র দাস উপজেলার ধামুসা গ্রামের রামচন্দ্র দাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয়রা জানান, শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন রুদ্র দাস। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরদিন সকালে আব্দুর রাজ্জাক নামে এক শ্রমিক কৃষিকাজের জন্য ডাইয়ার বিলে গেলে পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম