1. themebikroy@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আবুল কালাম নামে ফরিদগঞ্জের এক যুবকের মৃত্যু হয়েছে।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আবুল কালাম নামে ফরিদগঞ্জের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে।

দুর্ঘটনার পর স্বজনদের কাছ থেকে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রূপগঞ্জের সাইনবোর্ড এলাকায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম