1. themebikroy@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

চাঁদপুরের কচুয়ায় ইয়াবা ও বিপুল পরিমাণ মাদক সেবনের সরঞ্জামসহ এক চিকিৎসককে গ্রেফতার

প্রতিনিধি চাঁদপুর জেলা মোঃ রবিউল আলম (রবি)
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৮ বার পঠিত

চাঁদপুরের কচুয়ায় ইয়াবা ও বিপুল পরিমাণ মাদক সেবনের সরঞ্জামসহ এক চিকিৎসককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেফতারকৃত চিকিৎসক হলেন কচুয়া সিটি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আবাসিক চিকিৎসক ডা. সৈয়দ আসিফ ইস্পাহানী, বয়স ৩৫ বছর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা শাখা জানায়, রোববার রাতে হাসপাতালের তৃতীয় তলার আবাসিক কক্ষে অভিযান চালিয়ে তার দখলীয় কক্ষ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক সেবনের কাজে ব্যবহৃত ফুয়েল পেপার, কাগজের পাইপ এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত চিকিৎসকের বাড়ি টাঙ্গাইল জেলায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কচুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, এর আগেও একই হাসপাতালের এক নারী চিকিৎসক ডা. উম্মে জেসমিন লিখিত অভিযোগে ডা. আসিফের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইভটিজিং ও যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম