1. themebikroy@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

আমার চাওয়া পাওয়া আমার স্বপ্ন রোদেলা রহমান রিতি

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পঠিত

আমার চাওয়া পাওয়া আমার স্বপ্ন
রোদেলা রহমান রিতি

কোন একজন মনীষী বলেছিলেন,”স্বপ্ন হলো সেই জিনিস যা মানুষকে ঘুমাতে দেয় না।
স্বপ্ন দুই প্রকার, ঘুমন্ত স্বপ্ন ও জাগ্রত স্বপ্ন। মানুষ ঘুমিয়ে যে স্বপ্ন দেখে তা নিতান্তই কল্পনা। আর মানুষ জেগে জেগে যে স্বপ্ন দেখে সেটাই আসল স্বপ্ন। যার কোন স্বপ্ন নেই সে মৃত মানুষের সমান।
মৃত মানুষ যেমন কোন স্বপ্ন দেখে না তেমনি তারাও কোন স্বপ্ন দেখে না।
আবার যারা শুধু টাকার পিছনেই ছোটে তারা আসলে জীবনটাকে উপভোগ করতে পারে না।
টাকা আয় করা আসলে কোন স্বপ্ন না। আসলে এটি বেঁচে থাকার একটি মাধ্যম। যারা কেবল টাকার পিছনেই ছোটে তারা আসলে বোকা।
কারণ সৃষ্টিকর্তা যখন তাকে পৃথিবীতে পাঠিয়েছেন, তার বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিস তিনি দিবেন।
অনেক মানুষ আবার অনেক রকম স্বপ্ন দেখেন।
যেমন: পুলিশ, ডাক্তার, ইঞ্জিনিয়ার ,ব্যবসায়ী ইত্যাদি।
তেমনি আমারও একটি স্বপ্ন আছে। আমি একজন ডাক্তার হতে চাই। মানুষ বলে উপরে সৃষ্টিকর্তা নিচে ডাক্তার। আমি চাই একজন সৎ ডাক্তার হতে। চিকিৎসার পাশাপাশি সব সময় গরিবদের পাশে থাকবো। ব্যাস এই টুকুই আমার চাওয়া পাওয়া, আমার স্বপ্ন।
সবার উচিত একটি স্বপ্ন থাকা। যাতে সেই স্বপ্নকে আঁকড়ে ধরে মানুষ বেঁচে থাকতে পারে।

রোদেল রহমান রিতি
পরিচালক
সুমন বিপ্লব একাডেমি
শাহপুর ডুমুরিয়া খুলনা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম