1. themebikroy@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

ঘাটাইলে কাঁচা রাস্তা দ্রুত পাকাকরণের দাবিতে মানববন্ধন,

টাঙ্গাইল জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১২৫ বার পঠিত

ঘাটাইলে কাঁচা রাস্তা দ্রুত পাকাকরণের দাবিতে মানববন্ধনটাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চর সুনুটিয়া ব্রিজ থেকে গৌরাঙ্গী নদীর পাড় গোরস্থান ও মসজিদ পর্যন্ত কাঁচা রাস্তা দ্রুত পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

আজ শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজ শেষে এলাকার সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই সড়কটি কাঁচা থাকায় বর্ষা মৌসুমে চলাচল অত্যন্ত দুর্ভোগের হয়ে পড়ে। বিশেষ করে গোরস্থান, মসজিদ ও আশপাশের এলাকার মানুষকে প্রতিদিন নানা ভোগান্তির শিকার হতে হয়। জরুরি প্রয়োজনে রোগী পরিবহন, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ সময় এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত সড়কটি পাকাকরণের উদ্যোগ গ্রহণের জোর দাবি জানান। তারা বলেন, জনদুর্ভোগ নিরসনে দ্রুত সময়ের মধ্যে রাস্তার উন্নয়নকাজ শুরু করা হলে হাজারো মানুষের দীর্ঘদিনের কষ্টের অবসান হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম