শাহরাস্তি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ ১ মাদক কারবারি কারবারি গ্রেফতার
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) মিঠুন দাস সঙ্গীয় ফোর্সসহ থানার একটি চৌকস টিম মাদক উদ্ধার অভিযান ডিউটি করাকালে ২৯/০৬/২০২৬ খ্রিঃ তারিখ শাহরাস্তি থানাধীন মেহের উত্তর ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের দেবীপুর সাকিনে খন্দকার বাড়ীর মোঃ গোলাম রাব্বি এর গোডাউনের সামনে কালিয়াপাড়া টু হোসেনপুরগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী মোঃ কাউছার হোসেন (৩২), পিতা- মৃত আঃ রব, মাতা- পারভীন বেগম, সাং- বড় ভবানীপুর (আলী আহম্মদ হাজী বাড়ী), পোঃ জগৎপুর, ০৬ নং ওয়ার্ড, আশ্রাফপুর ইউপি, থানা- কচুয়া, জেলা- চাঁদপুরকে তাহার নিজ হেফাজত হইতে ১০০ (একশত) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর এর শাহরাস্তি মডেল থানার ,এফআইআর নং-৪৫, তারিখ- ২৯ জুন, ২০২৬; জি আর নং-১৯০, তারিখ- ২৯ জুন, ২০২৬; সময়- ০২.০৫ ঘটিকা। ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।