রাজবাড়ীর পাংশায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় জামিন বিশ্বাস নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে
রোববার (২১ জুন) রাত ৯টার দিকে ঢাকার একটি হসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন পাট্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকিদুল ইসলাম।
মাজাইল গ্রামের মো. হোসেন আলী বিশ্বাসের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়
এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হন। জামিন বিশ্বাস গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথম ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজন আহত হয়ে পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন
বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।