1. themebikroy@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

মাদরাসার শিক্ষার্থীরা মাদক সেবন করে—এমন অভিযোগ কেউ করতে পারবে না

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

মাদরাসার শিক্ষার্থীরা মাদক সেবন করে—এমন অভিযোগ কেউ করতে পারবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, মাদরাসার শিক্ষার্থীরা ইয়াবা বা গাঁজার মতো মাদক সেবন করে না। এমনকি ব্যতিক্রমী ঘটনা ছাড়া মাদরাসার কোনো শিক্ষার্থীর ঠোঁটে সিগারেটও দেখা যায় না বলে মন্তব্য করেন তিনি।

দেশবাসীর উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, জনস্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে। সরকারের ব্যর্থতার কারণেই ১১ দলকে রাজপথে কর্মসূচি দিতে হচ্ছে। দেশ ও জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে বিরোধী দল সংসদের পাশাপাশি রাজপথেও সক্রিয় থাকবে।

এ সময় দেশের কওমি শিক্ষার মানোন্নয়নে সরকারের আন্তরিকতার ঘাটতি রয়েছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম