1. themebikroy@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

চাঁদপুর ডাকাতিয়া নদীতে ডুবে স্কুল ছাত্র নিহত

প্রতিনিধি চাঁদপুর জেলা মোঃ রবিউল আলম (রবি)
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২৭ বার পঠিত

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

চাঁদপুরে ফুটবল খেলা শেষে নদীতে গোসল করতে নেমে নি/’খোঁ/জ হওয়ার এক ঘণ্টা পর আব্দুল্লাহ রাহাত (১১) নামের এক স্কুলছাত্রের ম”র”দে”হ উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২৬ জুন) দুপুর একটার দিকে শহরের পুরান বাজার ৫ নম্বর ঘাট এলাকায় ডা/’কা/’তিয়া নদী থেকে তার ম”র”দেহ উদ্ধার করা হয়।

নি”হ”ত রাহাত পুরান বাজার ২ নম্বর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। সে মালয়েশিয়া প্রবাসী হুমায়ূন পাটোয়ারীর মেজ ছেলে। তাদের গ্রামের বাড়ি সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে হলেও তারা পুরান বাজার এলাকায় ভাড়া বাসায় থাকত।

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতে সকালে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়েছিল রাহাত। খেলার পর গায়ে ব্রাজিলের জার্সি থাকা অবস্থাতেই সে বন্ধুদের সঙ্গে ডাকাতিয়া নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানায় একপর্যায়ে রাহাত গভীর পানিতে তলিয়ে গিয়ে নি”খোঁ”জ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় যুবকেরা নদীতে উদ্ধারকাজ শুরু করেন। নিখোঁজের প্রায় এক ঘণ্টা পর স্থানীয় দুই যুবক নদী থেকে রাহাতের নিথর দেহ উদ্ধার করেন। দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ”ত ঘোষণা করেন।

পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই ম”র”দেহ দাফনের জন্য গ্রামের বাড়ি দক্ষিণ বালিয়া গ্রামে নিয়ে গেছেন স্বজনেরা।

রাহাতের বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মাকসুদুল মাওলা বলেন, ‘রাহাত অত্যন্ত মেধাবী ও শান্ত স্বভাবের ছিল। মাত্র সপ্তাহখানেক আগে আমরা ওর পড়াশোনার খোঁ”জ নিতে বাসায় গিয়েছিলাম। এভাবে ওর চলে যাওয়া আমরা মেনে নিতে পারছি না।’ একমাত্র ছেলেকে হারিয়ে মা ও স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম