চাঁদপুরের শাহরাস্তিতে শিশু শাওন হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
iv
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আয়নাতলী গ্রামে শিশু সাহিদুল ইসলাম শাওন হত্যার বিচার ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার দুপুরে আয়নাতলী পেরুয়া সড়কে
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ অংশ নেয়।
Oov
শিশুর বাবা শামছুল হক ঘটনার সময় প্রবাসে ছিলেন। তার দাবী, তার স্ত্রী সালমা বেগমের পরকীয়ার খবর স্থানীয়দের বলে দেন শিশু শাওন। এতে তার মা ক্ষিপ্ত হয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে। পরে একপর্যায়ে রাতে আত্মহত্যা বলে চালিয়ে দেয়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। শিশু শাওন হত্যাকারীকে ও হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিও জানান তারা।
এছাড়াও মামলাটি তদন্ত করছেন পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন ( পিবিআই)। তাদের কাছে আদালতে দ্রুত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রতিবেদন জমা দেয়ার দাবী এলাকাবাসী।
উল্লেখ্য : ২০২৪ সালের ১৮ নভেম্বর হত্যাকাণ্ডের পর শাওনের চাচা রবিউল ইসলাম বাদী হয়ে এই ঘটনায় চাঁদপুর আদালতে মামলা দায়ের করেন।