শাহরাস্তিতে কৃষি জমি বালি দিয়ে ভরাট ভ্রাম্যমাণ অভিযানে ১ লক্ষ টাকা অর্থদন্ড।
শাহরাস্তি সাহাপুর গ্রামে কৃষি জমি বালি দিয়ে ভরাটের অভিযোগে অভিযুক্তকে ১ লক্ষ টাকা অর্থ দন্ড করা হয়েছে। ১৩ ই অক্টোবর মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ অভিযানে এ অর্থদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। ভূমি অফিস সূত্রে জানায়,
স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে
সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার শাহরাস্তি চাঁদপুর মহোদয়ের নির্দেশনায়
আজ পৌরও এলাকার সাহাপুর মৌজা কৃষি জমি ভরাট করার অভিযোগের পরিপ্রেক্ষিতে সরজমিনে গিয়ে সত্যতা পাওয়া অভিযুক্ত ব্যক্তি, সুভাষ বর্মন (৪৮) সাং শ্রীপুর কে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সংরক্ষণ আইন ২০২৬ এর ১৪ ধারার অপরাধে অভিযুক্ত ব্যক্তি কে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান উক্ত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ভূমি ইউনিয়ন সহকারী কর্মকর্তা দীপক কুমার চক্রবর্তী ও উপজেলা রাজস্ব প্রশাসনের কর্মকর্তাও কর্মচারীগাণ।