1. robiullalommd@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

বিজয়নগরে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ০২ আসামি গ্রেফতার,

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

বিজয়নগরে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ০২ আসামি গ্রেফতার।

মস্ত মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের পূর্ব কেশবপুর গ্রামের সানসিটি রেস্টুরেন্টের উত্তর পাশে একটি পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. আনিছ (৪০) ও মো. সজিব (২৫)। আনিছের পিতার নাম মৃত মো. ইসমাইল। তাঁর বাড়ি মেরাশানী গ্রামে। সজিবের পিতার নাম মো. আবদুল হামিদ। তাঁর বাড়ি চাওড়া (দৌলতবাড়ী) গ্রামে। তাঁরা দুজনই উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ জানায়, বিজয়নগর থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল মনির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন। এ সময় তাঁদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান হাসান উল্লাহ জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১), ১৯(গ), ৩৮ ও ৪১ ধারায় মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..