1. themebikroy@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

ডুমুরিয়ার অরূপরতন -সুমন বিপ্লব,

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পঠিত

ডুমুরিয়ার
অরূপরতন
-সুমন বিপ্লব

পৃথিবীতে কিছু মানুষ এসেছেন যাঁরা স্রোতের বিপরীত দিকে চলার চেষ্টা করেন। অধিকাংশ মানুষ স্রোতে গা ভাসিয়ে দিয়ে চলার চেষ্টা করে। এই কিছু মানুষের মধ্যেই খুলনা জেলার ডুমুরিয়া জেলার আন্দুলিয়া গ্রামের বিশিষ্ট কবি ও সাহিত্যিক কামরুল ইসলাম একজন।

যার জন্য তিনি ডুমুরিয়ার অরূপরতন। ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ পেয়েছে । সারাদেশে চলবে যারা পাস করছে তাদের সংবর্ধনা দেওয়া । তাদেরকে ভবিষ্যতের স্বপ্ন দেখানো। ভালো কলেজে ভর্তি হওয়ার পরামর্শ। তাদের নিয়ে শিক্ষকরা গর্ব করবে।

তাদের পিতা – মাতারা মিষ্টি ক্রয় করে মানুষের মাঝে বিতরণ করবে। তাদের মনে আনন্দ। আর এ বছর ৭ লক্ষ ছাত্র পাস করতে পারেনি। যারা পাশ করতে পারেনি তার জন্য দায়ীকে। সবাই তো এক বাক্য বলবে ছাত্ররা নিজেরাই। যার জন্য শুনতে হয় অভিভাবকদের শিক্ষকের আত্মীয় স্বজনদের অবহেলা মূলক কথাবার্তা। প্রতিবছর পত্রিকা দেখা যায় অনেক ছাত্রছাত্রীরা অবহেলা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে।

আমি বলব শুধু তারা দায়ী নয়। তাদেরকে অবহেলা করেছে অভিভাবকেরা, শিক্ষকরা শিক্ষা অফিসাররা। কেউ কখনো তাদের মনের অবস্থা বোঝার চেষ্টা করিনি। কেন তাদের শিক্ষার প্রতি অনীহা কেউ কখনো জানতে চাইনি। ফেল করার পর তাদের সবার দুর্বলতা সবার সামনে এসেছে। ফেল করে তারা যেন এক মহা অপরাধ করে ফেলেছে। অনেক ফেল করা ছাত্রছাত্রীরা পরবর্তীতে অনেক সেরা কাজ করেছে। আমরা জানতে চেষ্টা করলে অনেক মানুষের নাম জানতে পারব।

২০২৬ সালের ২৬ আগস্ট সোনামুখ স্মার্ট একাডেমি ও সোনামুখ হুমায়ূন আহমেদ স্মৃতি গ্রন্থাকারে ঘটে গেল এক ঐতিহাসিক ঘটনা। বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে কখনো আমার জানা নেই। সবার জানার খুব আগ্রহ কি এমন ঘটনা ঘটেছিল। আজ বলার জন্য আমি হাজির হয়েছে আপনাদের সম্মুখে।

সম্ভবত ২০ আগস্ট সোনামুখ স্মার্ট একাডেমিতে আলোচনা হয়েছিল ২৬শে আগস্ট আমরা ঈদে মিলাদুন্নবী (স:)পালন করব। পরদিন ঢাকা থেকে এসে কবি কামরুল ইসলাম বললেন,
: এই সাথে আরো দুটি অনুষ্ঠান হবে। একটি এই মাসের সোনামুখ স্মার্ট একাডেমির ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের বার্থডে পালন। এ বছর যারা এসএসসি পাস করতে পারে তাদের নিয়ে একটি সেমিনার হবে। তিনি ঢাকা থেকে ১০০ বই কিনে এনেছেন বইয়ের নাম “তুমিও জিতবে”। তিনি তাদের জন্য একটা লেখা লিখেছেন।

২১ ও ২২ আগস্ট আমি ও কবি কামরুল ইসলামের ভাগ্নে দাওয়াত পত্র নিয়ে হাই স্কুল ও দাখিল মাদ্রাসায় থেকে ফেল করা ছাত্রদের তালিকা আনার জন্য গিয়েছিলাম। প্রায় সব শিক্ষক রাই অবাক হয়েছিলেন। কারণ সবাই দেখে আসছেন পাস করা ছাত্রদেরকে সংবর্ধনা দেওয়া হয়। ফেল করার দের নিয়ে কিছু হয় না। অনেক স্কুল -মাদ্রাসা প্রধান শিক্ষক সাদরে আমাদেরকে তথ্য দিয়েছিলেন। অনেকেই দেননি।

২৬ আগস্ট আমার দায়িত্ব পড়েছিল ছাত্র-ছাত্রীরা যারা আসবে তাদের রেজিস্ট্রেশন করা। আমরা নিচতলায় ছিলাম। দোতলায় ঈদে মিলাদুন্নবী (স:)উপলক্ষে কোরআন তেলাওয়াত ,ইসলামিক গজল ও নবীর জীবনী বলা হচ্ছিল।

আমি দোতলায় এসে দেখতে পেলাম সোনামুখ স্মার্ট একাডেমির শিক্ষক কক্ষে সেই ব্যতিক্রমী অনুষ্ঠান শুরু হয়ে গেছে। যেখানে প্রায় ২৫/৩০ জন ফেল করা ছাত্র-ছাত্রী এসেছে। মামুন কাদের স্যার তাদের সাথে কথা বলছেন। ছাত্রদের পাশে বসে ছিলেন কবি কামরুল ইসলাম ডক্টর সন্দীপক মল্লিক , প্রফেসর ডক্টর বিশ্বাস শাইন আহম্মদ , অধ্যাপক হান্নান গোলদার, কবি এস এম নুরুল ইসলাম, পোস্টমাস্টার জগদীশবাবু সহ আরো অনেকেই।

একে একে সবাই বক্তব্য দিলেন। প্রায় সবাই তাঁর ব্যক্তিগত জীবনের ফেল করা ও সফলতার কথা ছাত্রছাত্রীদের সামনে বললেন । তারা সবাইকে উৎসাহিত হল। তাদের আত্মবিশ্বাস বেড়ে গেল। সোনামুখ স্মার্ট একাডেমির অডিটোরিয়ামে সবাইকে পুরস্কার প্রদান করা হলো। অনুষ্ঠান শেষে সবাইকে এক প্যাকেট করে খিচুড়ি দেয়া হলো। এভাবে যদি সারা বাংলাদেশে ফেল করা ছাত্রকে উৎসাহিত করার জন্য সেমিনার করা হয় । তাহলে তারা আবার স্বপ্ন দেখা শুরু করবে। অকালে কেউ আর আত্মহত্যা করবে না। অনুষ্ঠানের শেঙষের দিকে খুলনা থেকে এলেন। বিশিষ্ট কবি, সাহিত্যিক ও গবেষক প্রফেসার ডঃ এম আমানুল্লাহ।

সুমন বিপ্লব
লাইব্রেরিয়ান ও সমাজ কল্যাণ অফিসার
সোনামুখ হুমায়ুন আহমেদের স্মৃতি গ্রন্থাগার
আন্দুলিয়া শাহপুর ডুমুরিয়া খুলনা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম