1. themebikroy@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি,

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পঠিত

শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছে আনুষ্ঠানিক অভ্যর্থনা ও গার্ড অব অনার গ্রহণের পর তিনি নিয়মিত অফিসের কার্যক্রম শুরু করেন।

রাষ্ট্রপতি বঙ্গভবনের প্রধান ফটক-২ দিয়ে প্রবেশ করলে বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। এরপর ক্রেডেনশিয়াল মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

গার্ড অব অনারের আনুষ্ঠানিকতা শেষে বঙ্গভবনের অক্টাগনালে রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম।

পরে রাষ্ট্রপতি তার অফিস কক্ষে যান এবং প্রথম কর্মদিবসের দাপ্তরিক কাজ শুরু করেন। সেখানে তিনি বিভিন্ন সরকারি নথিপত্রে স্বাক্ষর করেন।

দাপ্তরিক কার্যক্রমের অংশ হিসেবে পরে তিনি বঙ্গভবনের পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম