শাহরাস্তি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান সার্বিক তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানার একটি চৌকস টিম মাদক শাহরাস্তি থানার বিভিন্ন এলকায় অভিযান পরিচালনা করিয়া মাদক সেবন কালে।
মোঃ আবুল বাশার(২৭), পিতা- মৃত আবুল কাশেম, সাং- দেহেলা, ২। দিদার হোসেন (২৫), পিতা- জয়নাল আবেদীন, সাং- নাহরা, ৩। রিয়াদ (১৮), পিতা- বাবুল, সাং- দেহেলা, সর্বসাং- শাহরাস্তি, জেলা- চাঁদপুরকে ধৃত করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার জনাব মনিরা খাতুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করিয়া ধৃত ব্যক্তিদেরকে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ প্রক্রিয়াধীন।