ঈদে মিলাদুন্নবী (সা:)
-সুমন বিপ্লব
১২ই রবিউল আওয়ালে
এলেন দুনিয়ায় নবী,
কবিতা লিখেছেন বিশ্বের
শত শত যে কবি।
মহানবীর গুণের কথা
লিখে হবে না শেষ,
সকল জাতির নবী তিনি
ছিলনা হিংসা দ্বেষ।
সকল মানুষ পেয়েছিল
নবীর ভালোবাসা,
মহান আল্লাহ পূরণ করবেন
সবার মনের আশা।
নবীর প্রতি অবহেলা
করবে যারা ভবে,
পদে পদে ক্ষতি গ্রস্থ
হবে তারা সবে।
হাদিস
সুমন বিপ্লব
মহানবীর হাদিস আমি
কিছু কিছু জানি,
সুন্দর জীবন তৈরি করতে
আমি যে তা মানি।
যারা হাদিস জানে নাকো
উল্টো পথে চলে,
শান্তি আনন্দ নেই ভাগ্যে
মুখে তারা বলে।
কোটি কোটি টাকা যাদের
তাদের অভাব যায় না,
অর্থের পাহাড় তৈরি করে
সুখ কখনো পায় না।
নবীর প্রতি যাঁদের বিশ্বাস
তাঁদের শান্তি যায়না,
আল্লাহ তাঁদের দিতেই থাকেন
তাঁরা কভু চায় না।
সুমন বিপ্লব
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
খুলনা শাখা
ড. মঞ্জুশ্রী একাডেমি
শাহপুর ডুমুরিয়া খুলনা বাংলাদেশ
০১৩১৫৬৫৬১২৫