1. robiullalommd@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

কবিতার ক্যানভাস কাজী মেহেদী হাসান বিল্লাল

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১১৪ বার পঠিত

কবিতার ক্যানভাস
কাজী মেহেদী হাসান বিল্লাল

কবিতার গভীর গহনে প্রবেশ,
সে তো দুরহ,
অন্তত আমার জন্য তো বটেই।

শব্দচয়নের মুন্সিয়ানা, সময়-প্রেক্ষিত,
উপমার খোঁজে গদ্যের দ্বারস্থ হওয়া— আরও কত কী।

আমার উপমা,
কাস্তে, কোদাল ঝুড়ি কাঁধে হন হন করে হেঁটে যাওয়া দিনমজুরের নগ্ন পায়ের আঘাতে ধুলোয় ধূসরিত পথ।

রৌদ্রদাহে ঘেমে-নেয়ে একাকার হওয়া একজন রিক্সা চালকের ক্লান্ত দেহ— কবিতার উপমা।

কারখানার বিষাক্ত পরিবেশে কাজ করে,
প্রায় নষ্ট হওয়া ফুসফুসের তপ্ত নিশ্বাসই কবিতার উপমা।

মঙ্গায় ক্ষুদার্থ শীর্ণদেহ,
আষাঢ়ের বৃষ্টিতে ফুটো চাল দিয়ে গড়িয়ে পড়া পানিতে ভেজা কাঁথা-বালিশ— আমার কবিতার উপমা।

প্রকাশ্য রাজপথে মব করে পাথরে থেতলানো
বিচূর্ণ মস্তক— কবিতার উপমা।

জনসমক্ষে টেনে হিচড়ে প্রায় বিবস্ত্র করে ফেলা নারীর আত্মচিৎকারই আমার কবিতার উপমা।

চেতনার বাতিঘরে জ্বলে ওঠা আগুনের,
দাউ দাউ লেলিহান শিখা— আমার কবিতার উপমা।

রবীন্দ্রনাথ, বেগম রোকেয়া, জয়নুল আবেদীন-এর ধুলোয় লুটপুটি খাওয়া খণ্ডিত মোরাল কবিতার উপমা।

গাজার রাস্তায় ক্ষুদার্থ হাজার হাজার অনাথ মতশিশু— আমার কবিতার উপমা।

সাম্রাজ্যবাদের বলি,
ইরানির অবুঝ শিশুরদের লাশ আমার কবিতার ক্যানভাস।

এ ক্যানভাস তাবৎ নির্মমতার বিরুদ্ধে,
সত্যের স্পর্ধিত উচ্চারণ।

কাজী মেহেদী হাসান বিল্লাল
পৃষ্ঠপোষক
আকবর লুৎফা পাঠাগার
শাহপুর ডুমুরিয়া খুলনা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..