1. themebikroy@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন

শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর, পরিসংখ্যান কার পক্ষে,

প্রতিনিধি চাঁদপুর জেলা মোঃ রবিউল আলম (রবি)
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পঠিত

বিশ্বকাপের শেষ ষোলোয় (রাউন্ড অব ১৬) হাইভোল্টেজ এক ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল মিশর। আগামী ৭ জুলাই বাংলাদেশ সময় রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টার আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। ম্যাচ ঘিরে ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু লিওনেল মেসি বনাম মোহাম্মদ সালাহর দ্বৈরথ।

ইতিহাস ও শক্তিমত্তার বিচারে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও নকআউট পর্বে মিশর যে কোনো সময় চমক দেখাতে সক্ষম—এমন প্রত্যাশাও রয়েছে।

ফুটবল ইতিহাসে আর্জেন্টিনা ও মিশরের জাতীয় দল এখন পর্যন্ত মাত্র একবার মুখোমুখি হয়েছে। সেটি ছিল ২০০৮ সালের একটি প্রীতি ম্যাচ।

মোট ম্যাচ: ১টি, আর্জেন্টিনার জয়: ১টি (২-০), মিশরের জয়: ০, ড্র: ০। একমাত্র সেই ম্যাচে জয় পেলেও নকআউট পর্বে এই প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে দুই দল।

আর্জেন্টিনা: রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে নাটকীয় ম্যাচে অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে জয় পায় লিওনেল স্কালোনির দল। সেই ম্যাচে লিওনেল মেসি প্রথম গোল করেন এবং দলকে শেষ ষোলোতে পৌঁছে দেন।

মিশর: অন্যদিকে রাউন্ড অব ৩২-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে টাইব্রেকারে জয় তুলে নেয় মিশর। পেনাল্টি শুটআউটে সাফল্যেই শেষ ষোলো নিশ্চিত করে আফ্রিকান দলটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম