1. robiullalommd@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

শাহরাস্তি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা সহ মাদক কারবারি ও মাদকসেবনকারী সহ আটক -২

প্রতিনিধি চাঁদপুর জেলা মোঃ রবিউল আলম (রবি)
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ বার পঠিত

‘

শাহরাস্তি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা সহ মাদক কারবারি ও মাদকসেবনকারী সহ আটক -২

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ আব্দুল কুদ্দুস সরকার সঙ্গীয় ফোর্সসহ থানার একটি চৌকস টিম মাদক উদ্ধারে বিশেষ অভিযান ডিউটি করাকালে ১৮/০৯/২০২৬ খ্রিঃ তারিখ শাহরাস্তি থানাধীন সুয়াপাড়া সাকিনস্থ দোয়ভাঙ্গা দক্ষিন মাথা পাকা রাস্তার পশ্চিম পার্শ্বে জনৈক মহি উদ্দিনের চা দোকানের সামনে অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ মামুন (৪২), পিতা- মৃত সিরাজুল ইসলাম, মাতা- রোকেয়া বেগম, সাং- বলশীদ (পালের বাড়ী), টামটা উত্তর ইউনিয়ন, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর চাঁদপুরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হইতে ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর এর শাহরাস্তি মডেল থানার ,এফআইআর নং-২২, তারিখ- ১৮ সেপ্টেম্বর, ২০২৬; জি আর নং-৩০৫, তারিখ- ১৮ সেপ্টেম্বর, ২০২৬; সময়- ২২.৩০ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..