1. themebikroy@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় মনির মিয়াজী,

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় মনির মিয়াজী

প্রতিনিধি রবিউল আলম রবি

শাহরাস্তি উপজেলায় আসন্ন সূচীপাড়া উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে চলছে হিসাব-নিকাশ, মতবিনিময়

এবং জনসংযোগ। এরই মধ্যে শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে বিশিষ্ট ব্যবসায়ী এলাকার পরিচিত মুখ মনির হোসেন মিয়াজীর নাম।

স্থানীয়দের একটি অংশের দাবি, দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। ফলে সম্ভাব্য প্রার্থী হিসেবে তাকে ঘিরে ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে।

মনির হোসেন মিয়াজীর বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, সমাজের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার পাশাপাশি নিজ এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন মনির হোসেন মিয়াজী। করোনা কালীন সময়ে এবং বন্যা কবলিত অবস্থায় অসহায়দের মাঝে ত্রাণ সহায়তা সহ শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগে অংশগ্রহণের কারণে তিনি স্থানীয়দের কাছে পরিচিতি পেয়েছেন।

ইউনিয়নের কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা এমন একজন জনপ্রতিনিধি প্রত্যাশা করেন, যিনি শুধু নির্বাচনের সময় নয়, সারা বছর মানুষের পাশে থাকবেন। নাগরিক সুবিধা বৃদ্ধি, পরিচ্ছন্নতা, নিরাপদ পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন—এমন নেতৃত্ব চান তারা।

সচেতন মহলের কেউ কেউ মনে করেন, দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড ও মানুষের সঙ্গে যোগাযোগের কারণে মনির হোসেন মিয়াজী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলে একটি শক্ত অবস্থান তৈরি করতে পারেন। তবে শেষ পর্যন্ত ভোটারদের সিদ্ধান্তই নির্বাচনের ফল নির্ধারণ করবে।

এ বিষয়ে মনির হোসেন মিয়াজী বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে মানুষের সেবার সুযোগ হিসেবে দেখেছি। দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এলাকার জনগণ যদি আমার ওপর আস্থা রাখেন এবং দায়িত্ব দেন, তাহলে একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও নাগরিকবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব ইনশাআল্লাহ।

রাজনৈতিক ও সামাজিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচন যত ঘনিয়ে আসবে, সম্ভাব্য প্রার্থীদের জনসংযোগ, রাজনৈতিক সমীকরণ, দলীয় সিদ্ধান্ত ও ভোটারদের মনোভাব তত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ফলে নির্বাচনের আগে প্রার্থী তালিকা ও রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম