1. themebikroy@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

শাটারের তালা কেটে ২০টি ব্যাটারি চুরি, সিসিটিভিতে ধরা পড়ল চোরচক্র,

টাঙ্গাইল জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৫৪ বার পঠিত

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা চৌধুরী পূর্বপাড়া, বাঘিল রোড এলাকায় অবস্থিত আল্লাহ ভরসা মোটরর্স নামের একটি দোকানে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। দোকানের শাটারের তালা কেটে প্রায় ২০টি ব্যাটারি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ভুক্তভোগী এরশাদ মিয়ার অভিযোগ, সোমবার (১৩ জুলাই) রাত ১টা ৫৮ মিনিটে সংঘবদ্ধ চোরচক্র দোকানের শাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে ব্যাটারিগুলো চুরি করে পালিয়ে যায়। পুরো ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী টাঙ্গাইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ব্যক্তিদের কেউ শনাক্ত করতে পারলে নিকটস্থ থানা পুলিশকে অবহিত করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

এদিকে, এলাকাবাসী দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ভিডিও: সংগৃহীত সিসিটিভি ফুটেজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম