1. themebikroy@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

মহাসড়কের মিরসরাইয়ে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়েছে একটি প্রাইভেটকার,

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পঠিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়েছে একটি প্রাইভেটকার। পরে গাড়িটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায় ট্রাকটি। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচেছেন গাড়ির মালিক তানভীর হোসেন।

সোমবার (২৪ আগস্ট) সকাল ৮টার দিকে মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড় দারোগারহাট এলাকায় হাক্কানী পেট্রোল পাম্পের পাশে মহাসড়কের ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, সকালে ইউটার্নে প্রাইভেটকারটি ঘোরানোর সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি ট্রাকের সামনের অংশের নিচে ঢুকে যায়। পরে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি প্রাইভেটকারটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায়।

দুর্ঘটনায় তানভীর হোসেন সামান্য আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে নিয়ে যান।
খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকার জব্দ করে থানায় নিয়ে যায়। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন।

কুমিরা হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক মোবারক হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটি জব্দ করেছে। এ ঘটনায় তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম