1. robiullalommd@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ১০০ কিলোমিটার ধাওয়া করে ট্রাকচালক আটক, উদ্ধার বিপুল ইয়াবা,

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

ঠাকুরগাঁওয়ে ১০০ কিলোমিটার ধাওয়া করে ট্রাকচালক আটক, উদ্ধার বিপুল ইয়াবা

রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: প্রায় ১০০ কিলোমিটার ধাওয়া করে ঠাকুরগাঁও সদর উপজেলার ভাওলারহাট এলাকায় একটি ট্রাকের চালককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ট্রাকটি থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। অভিযানে সহযোগিতা করে ৪২ বিজিবি।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ট্রাকটিকে আটক করতে প্রায় ১০০ কিলোমিটার ধাওয়া করা হয়। পরে ঠাকুরগাঁও সদর উপজেলার ভাওলারহাট এলাকায় ট্রাকটি আটক করা হয়। এ সময় ট্রাকের চালককে আটক করা হয় এবং ট্রাক থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক চালকের পরিচয়, উদ্ধার করা ইয়াবার সঠিক পরিমাণ এবং এ বিষয়ে আইনগত পদক্ষেপের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..