জশনে জুলুছে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সা:) উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
মানবজাতির সর্বশ্রেষ্ঠ পথপ্রদর্শক, রহমাতুল্লিল আলামিন, নূরে মুজাসসাম হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর পবিত্র বেলাদাতের এই ঐতিহাসিক ও পুণ্যময় দিনে আমি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ।
আজকের এই দিনটি বিশ্বমানবতার ইতিহাসে এক অনন্য ও গৌরবোজ্জ্বল অধ্যায়। অন্ধকার, অন্যায় ও জাহেলিয়াতের অবসান ঘটিয়ে বিশ্বকে আলোর পথ দেখাতে মহান আল্লাহ তাআলা প্রিয় নবী (সাঃ)-কে এই ধরাধামে পাঠিয়েছেন। তিনি তাঁর মহান চরিত্র, ক্ষমা, দয়া ও ইনসাফের মাধ্যমে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন।
মানবজীবনে শান্তি, সম্প্রীতি এবং ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় রাসুলুল্লাহ (সাঃ)-এর সুন্নাহ ও সিরাতের অনুসরণই একমাত্র পথ।
আসুন, এই পবিত্র দিনে আমরা প্রিয় নবী (সাঃ)-এর উসওয়াতুন হাসনাহ বা সর্বোত্তম আদর্শকে আমাদের ব্যক্তিগত, পারিবারিক ও রাষ্ট্রীয় জীবনে ধারণ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করি। হিংসা-বিদ্বেষ ভুলে পরমতসহিষ্ণুতা, পারস্পরিক সহমর্মিতা ও একটি অসাম্প্রদায়িক, শান্তিময় সমাজ গঠনে উদ্বুদ্ধ হই।
মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং সমগ্র মুসলিম জাতি কে শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির পথে এগিয়ে নেওয়ার তৌফিক দান করুন এবং সমগ্র মুসলিম উম্মাহর ওপর তাঁর খাস রহমত নাজিল করুন।
” ছুম্মা আমিন”
সালামান্তে,
মোঃ জসিম উদ্দিন
দৈনিক ইত্তেফাক, শাহরাস্তি উপজেলা সংবাদ দাতা।