1. themebikroy@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ২২ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের পদ্মা নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, তারা নদীতে গোসল করতে নেমেছিল।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে দেবীনগর ইউনিয়নের চর চাকলা এলাকায় এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলো—একই গ্রামের মো. মাসুদের মেয়ে সুমাইয়া (৯) ও আরিবা (৭), নেমাজের মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুলের মেয়ে শরীফা (১২)।

স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান জানান, কয়েকজন শিশু চর চাকলা এলাকায় মরা পাগলা নদীতে গোসল করতে নামে। এ সময় একে একে পাঁচ শিশু পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধারের চেষ্টা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম