1. themebikroy@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার পাঁচ পুলিশ সদস্যকে মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৫৫ বার পঠিত

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার পাঁচ পুলিশ সদস্যকে মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বুধবার, ১২ আগস্ট চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেন।
বরখাস্ত হওয়া সদস্যরা হলেন—এসআই আরিফ হোসাইন, এএসআই শহীদ উল্লাহ, কনস্টেবল শরিফ উদ্দিন, গাড়িচালক নজরুল ইসলাম ও কনস্টেবল ইসতিয়াক।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই শাহরাস্তি উপজেলার আয়নাতলী বাজারে মাদক ব্যবসায়ী মিজানুর রহমানকে স্থানীয় জনতা আটক করে। এ সময় তার মোবাইল ফোনে পুলিশের সঙ্গে কথোপকথন ও অর্থ লেনদেনসহ বিভিন্ন তথ্য পাওয়া যায় বলে অভিযোগ ওঠে। বিষয়টি প্রকাশ্যে এলে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।
এরপর পুলিশের পক্ষ থেকে প্রাথমিক তদন্ত করা হয়। তদন্তে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানানো হয়।
এদিকে, বিষয়টি নিয়ে তোলপাড়ের মধ্যে গত ৩ আগস্ট এএসআই শহীদ উল্লাহ এবং ৫ আগস্ট কনস্টেবল শরিফ উদ্দিনকে কুমিল্লায় বদলি করা হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত শেষে তারা চূড়ান্তভাবে অভিযুক্ত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় শাহরাস্তিতে পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের যোগসাজশের অভিযোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম