শাহরাস্তিতে অবৈধ ড্রেজার মেশিনে কৃষি জমির মাটি উওোলন, ১ লক্ষ টাকা অর্থদন্ড!
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুনের সার্বিক দিকনির্দেশনায়
১০ নভেম্বর দুপুরে শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনুমোদন বিহীন ভাবে ড্রেজার এর মাধ্যমে মাটি/বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়। ড্রেজার এর মাধ্যমে কৃষি জমির টপ সয়েল থেকে মাটি কাটার অপরাধে অভিযুক্ত (১) মোঃ আবুল কাশেম (৭৪) সাং মোসাদপাড়া কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ১,০০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করেন। শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা করেন, অত্র ইউনিয়নের ইউনিয়ন ভূমি অফিসের উপ সহকারী ভূমি কর্মকর্তা,উপজেলা আনসার সদস্যগণ, ও গ্রামপুলিশ উপস্থিত ছিলেন।