1. robiullalommd@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

গড়েয়ায় টাপেন্টাডল ও ইয়াবাসহ ৩ জন আ*ট*ক,

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

গড়েয়ায় টাপেন্টাডল ও ইয়াবাসহ ৩ জন আ*ট*ক

রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি:

গড়েয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মাদকবিরোধী অভিযানে ১৯ পিস টাপেন্টাডল ও ৬৩ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চোংগাখাতা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএনসি, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের একটি দল। এ সময় একটি বসতবাড়ির কক্ষ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ১৯ পিস টাপেন্টাডল ও ৬৩ পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, চোংগাখাতা এলাকার নুরে আলম শাহের ছেলে মো. শোয়েব শাহ (২৪) ও শ্রাবণ সাহা এবং একই এলাকার মো. ফরুক হোসেন শাহের ছেলে আরিফ শাহ।
এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন মামলার বাদী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন অর রশিদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..